1. admin@weeklyprekkhapot.com : admin :
সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম

লক্ষ্মীপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত
শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম

লক্ষ্মীপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের বাঙ্গাখাঁ ও মান্দারী ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও যাদৈয়া ফাজিল মাদ্রাসায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে। কমিটিগুলো সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রুপরেখা তৈরি করবে পরবর্তীতে সে অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, আশা করছি এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই আরো স্বাভাবিক হয়ে আসবে।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে ভয়াবহ বন্যা হয়েছে । আমরা দেখেছি, এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে। ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে, যা অভূতপূর্ব। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে। এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের বিষয়ে গুরুত্ব দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের কাজটি এগিয়ে নিতে আমরা কাজ করছি বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, পানি কমছে, মানুষজনও আশ্রয় কেন্দ্র থেকে বাড়ীতে ফিরে যাচ্ছে। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমছে কারণ এখানে খালগুলো দখল হয়ে আছে, সে খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। ইতিমধ্যে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাঠানো হয়েছে। সে বরাদ্দ অনুযায়ী খুব শিঘ্রই গৃহ নির্মাণ শুরু হবে।

খাদ্য সহায়তা বিতরণকালে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারসহ স্থানীয় প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা শহর পুলিশ ফাঁড়ির গেস্ট হাউজে জেলার বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাজিদুল হক রেজা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park