1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে মৎস্য অফিসারের অভিযানে সামুদ্রিক মাছসহ অবৈধ জাল উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কমলনগরে মৎস্য অফিসারের অভিযানে সামুদ্রিক মাছসহ অবৈধ জাল উদ্ধার

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
সোমবার (১ জানুয়ারি, ২০২৩ ইং) লক্ষীপুর কমলনগর উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।

যৌথ অভিযানে কমলনগর উপজেলার আওতাধীন লুধুয়া সংলগ্ন মেঘনা নদীতে ১টি বাধা জাল ও আনুমানিক ৮০কেজি সামুদ্রিক মাছ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন কমলনগর উপজেলার মৎস্য অফিসার এবং কোস্ট গার্ডের কমান্ডার জনাব সৈয়দ সদরুল হক।

অভিযান শেষে উপজেলা মৎস্য অফিসার কুদ্দুস কোস্ট গার্ডের কমান্ডার জনাব সৈয়দ সদরুল হক বলেন- অভিযান চলমান রয়েছে সেই সাথে যাহারা খোরশী জাল, মশারী জাল, বাধা জাল দিয়ে বিভিন্ন প্রকারের মাছ ধংস করে দিচ্ছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।

কমলনগর উপজেলা মৎস্য অফিসার কুদ্দুস বলেন- আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান চলাকালীন সময়ে ১টি অবৈধ বাধা জাল উদ্ধার করি এবং উদ্ধারকৃত জাল মাতব্বর হাট ঘাটের পাশে জনতার সামনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং সামনে আমাদের এধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park