1. admin@weeklyprekkhapot.com : admin :
লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০

লেবানন, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস ডেস্ক):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত
লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০

লেবানন, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস ডেস্ক):
পেজার বিস্ফোরণে ১২ জন মৃত্যুর পর এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে।

এদিকে টেলিযোগাযোগের একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ।

হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন। যদিও ইসরাইল পেজার হামলার দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরাইলের হাত রয়েছে কিনা সে সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park