1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমিল্লায় ১০ জানুয়ারি পর্যন্ত ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমিল্লায় ১০ জানুয়ারি পর্যন্ত ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত
কুমিল্লায় ১০ জানুয়ারি পর্যন্ত ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
আগামী ১০ জানুয়ারি পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে কুমিল্লার প্রতিটি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম ‘দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’কে জানান, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কুমিল্লায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি চলে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হয় গত ১৮ ডিসেম্বর।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি, ২০২৪ ইং তারিখে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park