1. admin@weeklyprekkhapot.com : admin :
বঞ্চনার শিকার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনার অবসানকল্পে কমিটি গঠনের পক্ষপাতিত্ব নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অসন্তোষ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বঞ্চনার শিকার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনার অবসানকল্পে কমিটি গঠনের পক্ষপাতিত্ব নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অসন্তোষ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
বঞ্চনার শিকার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনার অবসানকল্পে কমিটি গঠনের পক্ষপাতিত্ব নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অসন্তোষ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ঠা আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনা শিকার এবং উল্লিখিত সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-২ শাখা থেকে ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

২৫টি ক্যাডারকে পাশ কাটিয়ে এ কমিটি শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিজীবীদের জন্য গঠন করা হয়েছে বলে পরিষদ এ অসন্তোষ প্রকাশ করে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মনে করে উল্লিখিত সময়ে সকল ক্যাডারেই এ ধরনের বঞ্চনা তৈরি হয়েছে। সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য এ ধরনের কমিটি গঠন করা হলে সকল ক্যাডারের জন্যও একই ধরনের কমিটি গঠন করা আবশ্যক বলে পরিষদ মনে করে।

প্রত্যেকটি ক্যাডারের শীর্ষ কর্মকর্তাকে সভাপতি ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য সদস্য নিয়ে এ কমিটি গঠনের জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ প্রস্তাব করছে।

অনতিবিলম্বে এ ধরনের কমিটি গঠনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের জন্য পরিষদ অনুরোধ করছে। এ বিষয় পরিষদ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রার্থনা করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park