1. admin@weeklyprekkhapot.com : admin :
নবীর জীবনী অনুসরণপূর্বক আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রিয় নবীর জীবনী অনুসরণপূর্বক আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে : ঢাদসিক প্রশাসক

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত
প্রিয় নবীর জীবনী অনুসরণপূর্বক আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে : ঢাদসিক প্রশাসক

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

প্রিয় নবীর জীবনী অনুসরণ করে তা আমাদের জীবনের সকল পর্যায়ে প্রতিফলিত করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহ. শের আলী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-কে আল্লাহপাক এই পৃথিবীর জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। তাঁর ওপর আল্লাহপাক পবিত্র কোরআন শরিফ নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শরিফে পৃথিবীর সকল স্বত্ত্বার জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তাই আমাদেরকে প্রিয় নবীর জীবনের প্রতিটি কর্মকাণ্ড তথা তাঁর জীবনী অনুসরণ করতে হবে। তাঁর জীবনী অনুসরণ করে তা আমাদের ব্যক্তি জীবনেও প্রতিফলিত করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে।”

জীবনের সকল স্তরে প্রিয় নবীর জীবনাদর্শ অনুসরণ করতে হবে জানিয়ে ঢাদসিক প্রশাসক ড. শের আলী বলেন, “আমাদের মধ্যে অনেকেই একইসাথে ন্যায় কাজ করেন আবার অন্যায় কাজও করেন। অনেকই নামাজ আদায় করেন আবার অন্যায় কর্মেও লিপ্ত থাকেন। কিন্তু আমাদের ধর্মে কারো ন্যায় কাজের আধিক্যের ফলে ন্যূনতম অন্যায় কর্মও জাস্টিফাই করার কোন অবকাশ নেই। আমাদেরকে প্রিয় নবীর জীবনাদর্শ ধারণ করে শতভাগ ন্যায়ের পক্ষে থাকতে হবে এবং তা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও কর্ম জীবনে প্রতিফলিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাদসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “আমাদের প্রিয় নবী কারিম (সাঃ) এর উম্মত হিসেবে সোমবার আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ ১২ই রবিউল আউয়াল নবী কারিম সাঃ এর জন্মগ্রহণ, নবুয়াত লাভ, মক্কা থেকে মদিনায় হিজরত এবং ইন্তেকাল করেছেন এই সোমবারে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park