মুন্সীগঞ্জ (সিরাজদিখান), ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২৪)বেলা সাড়ে ১২ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে এ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগন।