1. admin@weeklyprekkhapot.com : admin :
কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রোরেল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রোরেল

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত
কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রোরেল

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
মেট্রোরেলের বহুল কাঙ্খিত কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন রোববার (৩১ ডিসেম্বর, ২০২৩ ইং) থেকে চালু হয়েছে। এ দুটি স্টেশনে মেট্রোরেল থামবে এবং বর্তমান সময়সূচী অনুযায়ী চলবে। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হল।

এদিকে মেট্রোরেলের এমআরটি লাইন -৬ এর শাহবাগ স্টেশন চালু হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, চিকিৎসক, আবাসিক ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, কর্মচারীসহ এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মেট্রোরেলের শাহবাগ স্টেশন চালু হওয়া উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আমরা মেট্রোরেল পেয়েছি, পদ্মা সেতু পেয়েছি, পদ্মা সেতুতে রেল সংযোগ পেয়েছি, নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল পেয়েছি, এলিভেটেড এক্সপ্রেস পেয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট পেয়েছি। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন এ সময় বলেন, এ বিশ্ববিদ্যালয়ে দৈনিক রোগীর সংখ্যা ৭ থেকে ৮ হাজার। পদ্মা সেতু হওয়ায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দৈনিক রোগীর সংখ্যা ৮ থেকে ৯ হাজার। বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন- ৬ এর শাহবাগ স্টেশন চালু হওয়ায় দৈনিক রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে ১০ হাজার ছাড়িয়ে যাবে। বাড়তি রোগীদের যথাযথ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি নেয়া হয়েছে।

আনন্দ র‌্যালিতে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল. শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহামস্মদ হাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park