1. admin@weeklyprekkhapot.com : admin :
গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে রেশনালাইজেশন কমিটি : ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে রেশনালাইজেশন কমিটি : ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত
গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে রেশনালাইজেশন কমিটি : ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী
ছবি : ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী।

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

ঢাকা মহানগরীর গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিত করতে কাজ করছে বাস রুট রেশনালাইজেশন কমিটি এবং আরো সুন্দরভাবে সেবা প্রদানের লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহ. শের আলী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা শেষে সাংবাদিকদেরকে সাথে মতবিনিময়কালে ঢাদসিক প্রশাসক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ড. মহ. শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. শের আলী বলেন, “আমরা আশা করি ঢাকা মহানগরীতে যানবাহন পরিবহনে কোন প্রকার সমস্যার সৃষ্টি হবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন ও নতুন প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোন জায়গায় কোন ধরনের বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না। আমরা সকলের জন্য সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং সে লক্ষ্যে কমিটি কাজ করছে।”

গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে বর্তমান বাস্তবতা ও আগামীদিনের উদ্যোগ জানিয়ে ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী বলেন, “আমরা পূর্বের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে দেখেছি। তার মাঝে অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, কিছু সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে। তাছাড়াও আরো কী কী সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।”

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সঞ্চালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, বিআরটিসি’র চেয়ারম্যানের পক্ষে পরিচালক কর্নেল মো. মোবারক হোসেন মজুমদার, রাজউক চেয়ারম্যানের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ, বিআরটিএ’র চেয়ারম্যানের পক্ষে উপ-পরিচালক স্বদেশ কুমার দাস, উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতির পক্ষে জাহিদ আল লতিফ ও সাধারণ সম্পাদকর পক্ষে সৈয়দ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park