1. admin@weeklyprekkhapot.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি : স্থানীয় সরকার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি : স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি : স্থানীয় সরকার উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি৷ ইতোমধ্যে দেশের সকল পৌরসভা, সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সে অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করেছে।

উপদেষ্টা বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের পরিদর্শন করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে আমি কথা বলেছি৷ তারা ভালো চিকিৎসা পাচ্ছে। রোগীদের চিকিৎসা সংক্রান্ত কোন অভিযোগ নেই।

তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর আমরা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা করেছি৷ সভা ফলপ্রসূ হয়েছে৷ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷

তিনি আরও বলেন, ডেঙ্গু ছাড়াও ভর্তিকৃত রোগীরা টাইফয়েড, ডায়বেটিকসহ অন্যান্য রোগে আক্রান্ত। যার কারণে সুস্থ হতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত চিকিৎসক এবং নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।

উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. মো. শের আলী খানসহ, স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park