1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সিগঞ্জে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সিগঞ্জে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
মুন্সিগঞ্জে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে ডিলারদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা মূলক স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মো.আবু সাঈদ শুভ্র।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল করিম,বিসিআইসি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়া, বিসিআইসি উপজেলা কমিটির সভাপতি যাদব ঘোষ, বিএডিসি উপজেলা কমিটির সভাপতি মো.মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সী সহ উপজেলার বিএডিসি ৩৬ ও বিসিআইসি ১৫ জন সার ডিলারবৃন্দ।

এ সময় সার ডিলাররা বলেন, দূর থেকে নয় নিকটস্থ সার গুদাম থেকে সার দিতে হবে, সারের কমিশন বৃদ্ধি করতে হবে, একাধিক এরাবেল কাগজ না করে একটির মধ্যে সীমাবদ্ধ করতে হবে, জমাট বাধা সার দিতে পারবে না। সহজে সার-বীজ পরিবহনের জন্য পাঁচপীর মাজার গেটটি খুলে দেওয়া সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিলারদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park