1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ), ০৮ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
সিরাজদিখানে বিসিক মুদ্রণ শিল্পনগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


সিরাজদিখান (মুন্সিগঞ্জ), ০৮ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

বেকারত্ব নিরসনে, শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে, মুন্সিগঞ্জ জেলায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের পক্ষে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখাঁন উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় স্থানীয় ৫ শতাধিক জমির মালিক ও কর্মহীন সংখ্যালঘু পরিবারের সদস্যরা।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীদের অভিযোগ, বছরের বেশিরভাগ সময়, চাষাবাদের অনুপযুক্ত, অধিকাংশ জমি পানির নিচে নিমজ্জিত থাকায় ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্যে ভূমি অধিগ্রহণের মাধ্যমে বিসিক মুদ্রায়ন শিল্পনগরী স্থাপন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সকলে। এ সময় প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এছাড়া ক্ষতিগ্রস্তরা জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে ২০১৬ সালে নেয়া প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে বাস্তবায়ন করার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফার বৃদ্ধি করে, সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

তবে সম্প্রতি স্থানীয় একটি মহল,সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে প্রকল্পের কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি জানান।এতে মুখ থুবড়ে পড়েছে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে, দ্রুত আইনগত পদক্ষেপের মাধ্যমে, শীঘ্রই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, শিল্পায়ন বৃদ্ধি এবং কয়েক লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেন স্থানীয়রা।

এদিকে স্থানীয়দের দাবির বিষয়টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে, প্রকল্প পরিচালক মোঃ নিজামুদ্দিন জানান, ইতিমধ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য আবেদন করেছেন এর পেক্ষিতে তাদের চেক প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পূর্ণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park