1. admin@weeklyprekkhapot.com : admin :
গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত
গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৪ (প্রেক্ষাপট):
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে শনিবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল(এনআইএনএস) পরিদর্শন করেছেন।

তিনি সেখানে ছাত্র গণ-আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষ্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।
তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিসিইউ)’তে চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন।

পরিচালক বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।’

হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park