1. admin@weeklyprekkhapot.com : admin :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার; অধিনায়ক সল্ট - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার; অধিনায়ক সল্ট

লন্ডন, ৬ সেপ্টেম্বর ২০২৪ (দৈজাস ডেস্ক):
  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার; অধিনায়ক সল্ট

লন্ডন, ৬ সেপ্টেম্বর ২০২৪ (দৈজাস ডেস্ক):
ডান পায়ের কাফ ইনজুরির কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জশ বাটলার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন ফিল সল্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পৃথক-পৃথক দল ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত জুলাইয়ে ইংল্যান্ডের ঘরোয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুতির সময় ইনজুরিতে পড়েন বাটলার। ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টারফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে সাসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা বলের ক্রিকেটে ফেরার কথা ছিলো তার। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় তার মাঠে ফেরার অপেক্ষা বাড়লো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুমাত্র টি-টোয়েন্টি নয়, ওয়ানডে সিরিজও মিস করতে পারেন বাটলার। তারপরও অসিদের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলের অধিনায়ক রাখা হয়েছে বাটলারকে। ওয়ানডে সিরিজে বাটলার না খেলতে পারলে দলের নেতৃত্ব দিবেন হ্যারি ব্রুক।

বাটলারের জায়গায় ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হয়েছে কাউন্টি দল সারের অলরাউন্ডার জেমি ওভারটন এবং ওয়ানডেতে জর্ডান কক্সকে। বর্তমানে টেস্ট দলের সাথে আছেন কক্স। ঘরের মাাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড।

ওয়ানডে দলে আছেন পেসার জোফরা আর্চার। ২০২৩ সালের মার্চে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন আর্চার।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ১৯ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল : ফিল সল্ট (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, রিস টপলি ও জন টার্নার।

ইংল্যান্ড ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park