ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
সাংবাদিক সাকিব আল হেলাল(৩৬) বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
তিনি দীর্ঘদিন যাবৎ আনন্দ টিভি, দৈনিক আজকের কুমিল্লা, বিজনেস বাংলাদেশ পত্রিকায় সাংবাদিকতা করছিলেন।
তাঁর শরীরের দুটি কিডনি বিকলাঙ্গ হয়ে গেছে।
সাংবাদিক হেলাল’র মা জানান একটি কিডনি সন্তানকে দান করতে আমি প্রস্তুত আছি। তবে অর্থের অভাবে কিডনি ট্রান্সফার করাতে পারছিনা যাচ্ছে না। আপনাদের সকলের সহযোগিতা পেলে খুব শীঘ্রই তাঁর কিডনি ট্রান্সফারের চিকিৎসা করতে পারবো। কিডনি ট্রান্সফার করাতে প্রায় (৩ লক্ষ) টাকার প্রয়োজন যা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। এ জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
বর্তমানে ঢাকায় শ্যামলীতে অবস্হিত সিকেডি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক হেলাল।
যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি তাকে সহযোগিতা করতে চান তারব্যক্তিগত বিকাশ নাম্বার, 01710-104386 (বর্তমানে তার পরিবারের সদস্যদের কাছে রয়েছে)।