1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর বাড্ডায় অবস্থিত হোটেল তাজ ফ্রেশ আবাসিক'র অবৈধ কর্মকান্ড প্রকাশ করায় প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর বাড্ডায় অবস্থিত হোটেল তাজ ফ্রেশ আবাসিক’র অবৈধ কর্মকান্ড প্রকাশ করায় প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ!

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
রাজধানীর বাড্ডায় অবস্থিত হোটেল তাজ ফ্রেশ আবাসিক'র অবৈধ কর্মকান্ড প্রকাশ করায় প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ!
ছবি : রাজধানীর বাড্ডার লিঙ্করোডে অবস্থিত অবৈধ হোটেল তাজ ফ্রেশ আবাসিক।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৪ (দৈরাস):
‘রাজধানীর বাড্ডায় হোটেল রিমন, ইসলামিয়া, অরণ্য, তাজ ও রয়েলের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ!’ শিরোনামে রোববার (০১ সেপ্টেম্বর) দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে সোমবার (০২ সেপ্টেম্বর) বাড্ডা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ডিএমপির লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু ছালাম  উল্লেখিত প্রতিবেদনের আবাসিক হোটেলগুলোর সকল অবৈধ কর্মকান্ড বন্ধের নির্দেশ দেন।

অথচ আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা উপেক্ষা করেই ‘হোটেল তাজ ফ্রেশ আবাসিক’র অবৈধ কর্মকান্ড চলমান রাখেন এবং মঙ্গলবার রাত ১২:৫৮ মিনিটে অবৈধ হোটেল ব্যবসায়ী হোটেল তাজ ফ্রেশ আবাসিক’র মালিক পরিচয়দানকারী শহিদ নামক ব্যক্তি উক্ত প্রতিবেদকের মুঠোফোনে কল করে বলেন, তুই আমার সম্পর্কে কোনো কিছু না জেনে নিউজ করেছিস ক্যান? তুই… সাংবাদিক সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কলটি নিজেই কেটে দেন।

তবে সমাজের অপরাধ বিশ্লেষকরা বলছেন, একজন সুস্থ্য মস্তিষ্কের মানুষ কতটা বিকারগ্রস্ত হলে একজন অনুসন্ধানী সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে তা বলা বাহুল্য। অবশ্যই একজন অনুসন্ধানী সাংবাদিক তার প্রতিবেদনের সত্যতা সম্পর্কে সম্যক হয়েই প্রতিবেদন তৈরী ও তা প্রকাশে দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকেন।

গত ২০২২ সালেও কয়েকটি গণমাধ্যমে উক্ত হোটেল তাজ ফ্রেশ আবাসিকের অবৈধ কর্মকান্ডের প্রতিবেদন প্রকাশিত হয়। যার তথ্য ও প্রমাণ দৈনিক জাতীয় সংবাদ পত্রিকার কাছে রয়েছে।

পরবর্তীতে মঙ্গলবার দুপুরে দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকার প্রতিবেদক বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম’র
মুঠোফোনে কল করে হোটেল তাজ ফ্রেশ আবাসিক এর মালিক শহিদ কর্তৃক প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজের বিস্তারিত জানালে তিনি বলেন, আপনার নিউজ পেয়ে আমি আমার থানা এরিয়ার প্রতিটি অবৈধ হোটেল বন্ধ রাখার নির্দেশ দেই। আমার থানাধিন এসমস্ত অবৈধ কার্যকলাপ চলতে দেয়া হবে না। আমরা আমাদের পক্ষ থেকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবো।
চলবে…
(ধারাবাহিক প্রতিবেদন-২)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park