1. admin@weeklyprekkhapot.com : admin :
নতুন অধিনায়ক কিমিচ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জার্মানীর নতুন অধিনায়ক কিমিচ

বার্লিন, ৩ সেপ্টেম্বর ২০২৪ (দৈজাস আন্তর্জাতিক ডেস্ক):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত
জার্মানীর নতুন অধিনায়ক কিমিচ

বার্লিন, ৩ সেপ্টেম্বর ২০২৪ (দৈজাস আন্তর্জাতিক ডেস্ক):
জার্মান জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জসুয়া কিমিচকে মনোনীত করেছেন কোচ জুলিয়ান নাগলেসম্যান।

হাঙ্গেরির বিরুদ্ধে আগামী শনিবার নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে নাগলেসম্যান বলেন, ‘কিমিচ পুরো দলের জন্য একজন রোল মডেল। সে সবসময়ই মাঠে শতভাগ দেবার চেষ্টা করে, অনুশীলনেও দারুন সিরিয়াস, অনেক সময় এই মনোযোগ একটু বেশীই হয়ে যায়। কিন্তু কখনই সে পরিশ্রান্ত হয়না, সবসময় জয়ের জন্যই সে মাঠে নামে।’

নাগলেসম্যান আরো বলেছেন, ২৯ বছর বয়সী কিমিচ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও আর্সেনাল স্ট্রাইকার কেই হাভার্টজের মত দলকে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে। পুরো দলের সাথে এই তিনজনেরই ঘনিষ্ট যোগাযোগ আছে।

ঘরের মাঠে সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশীপে অধিনায়কত্ব করা ইকে গুনডোগান গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। কিমিচ তার স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জার্মানীর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন কিমিচ। সাবেক কোচ হান্সি ফ্লিকই তাকে গুনডোগানের পিছনে থেকে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছিলেন। দেশের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে এখন তার কাঁধে অধিনায়কের দায়িত্ব পড়েছে।

জার্মান ফুটবলের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেবার দায়িত্ব পেয়েছেন এই মিডফিল্ডার। গুনডোগানের সাথে ২০১৪ বিশ^কাপ জয়ী টনি ক্রুস, থামস মুলার ও ম্যানুয়েল নয়্যারও সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

স্টুটগার্টের যুব দল থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন কিমিচ। তার সাথে ঐ সময় আরো ছিলেন সার্জি গ্যানাব্রি ও টিমো ওয়ার্নার। ২০১৩ সালে আরবি লিপজিগে যোগ দেয়া কিমিচ ২০১৫ সালে বায়ার্নে পাড়ি জমান। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেকের পর এ পর্যন্ত জার্মানীর জার্সিতে ৯১ ম্যাচ খেলে ৬ গোল করেছেন।

২৯ বছর বয়সী কিমিচের সবসময়ই ইচ্ছা ছিল বায়ার্ন ও জার্মান দলে মধ্যমাঠে খেলবেন। কিন্তু প্রায়ই তাকে পিছনে নেমে দলের প্রয়োজনে রাইট-ব্যাক পজিশনে খেলতে হয়েছে। ইউরোতেও তিনি ডিফেন্ডার হিসেবেই দলে ছিলেন।
বায়ার্ন মিউনিখের সাবেক তারকা খেলোয়াড় ফিলিপ লাহমের সাথে কিমিচের তুলনা করা হয়। পুরো ক্যারিয়ারে বেভারিয়ান্সদের হয়ে খেলা লাহম ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park