1. admin@weeklyprekkhapot.com : admin :
আমরা পুরো জাতি ডাক্তারদের কাছে ঋণী : স্বাস্থ্য উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আমরা পুরো জাতি ডাক্তারদের কাছে ঋণী : স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত
আমরা পুরো জাতি ডাক্তারদের কাছে ঋণী : স্বাস্থ্য উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে ডাক্তারদের উপর হামলার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে গিয়ে মারধোর, হুমকি এবং ভীতিজনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে দেশের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়তে পারে। ডাক্তাররা যদি সুষ্ঠুভাবে নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়বে।

রোববার (০১ সেপ্টেম্বর) বেলা ৩:০০ টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, কোভিডকালীন ডাক্তাররা তাদের জীবন বাজি রেখে দেশের আপামর জনসাধারণদের চিকিৎসা সেবা দিয়েছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, বন্যাসহ সকল ক্ষেত্রে তাদের অবদান প্রশংসনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছাত্র-জনতাকে স্বাস্থ্য সেবা দিয়েছেন। তারা এখনো দেশের বিভিন্ন হাসপাতালে হাজারও আহত ছাত্র-জনতার নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ জন্য আমরা পুরো জাতি তাদের কাছে ঋণী।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের ডাক্তারদের কর্মক্ষেত্র ও হাসপাতাল প্রাঙ্গনে সার্বিক নিরাপত্তার নিশ্চিতকরণের লক্ষ্যে অতি দ্রুত সময়ের ভিতরে হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অতি দ্রুত সময়ের ভিতরে, ডাক্তারদের উপর হামলা ও মারধরের সকল বিষয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যেই এ নিয়ে মন্ত্রণালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি কাজ শুরু করে দিয়েছে এবং ডাক্তারদের হামলার বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমার সন্তানতুল্য। তোমাদের নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়া হবে।” জনগণের কথা ভেবে শাটডাউন কর্মসূচী প্রত্যাহারের জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করেন।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park