1. admin@weeklyprekkhapot.com : admin :
বন্যার্তদের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিলো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বন্যার্তদের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিলো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড

ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত
বন্যার্তদের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিলো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):

বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফকে ৪০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল। সিপি বাংলাদেশে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীদের একদিনের বেতন এবং প্রতিষ্ঠানটির নিজস্ব ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্পণ করেছে।

সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সিপি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের কৃষি, পোল্ট্রি শিল্পে সিপি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিচেন অব বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি সারা দেশে নিজস্ব ফিড মিল ,ব্রিডার ফার্ম,হ্যাচারি,জিপি ফার্ম,সিপি ফাইভ স্টার, ফিশ ফিড মিল প্রতিষ্ঠা করেছে।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সুচাত সুন্তিপাদা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন। এ সময় হাসান আরিফ বলেন, দেশে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। অনেক গবাদি পশু বন্যায় ভেসে গিয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপি বাংলাদেশের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এই দুর্যোগ শীঘ্রই কাটিয়ে উঠা সম্ভব।

সাক্ষাৎ শেষে সুচাত সুন্তিপাদা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে অনুদানের ৪০ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। এ সময় সিপি বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন সম্পব কানোকপার্ন, সুপত থাদাজান, আকরাম হোসাইন, সৈয়দ জাভ্রদ বার্কি এবং সোহেল রানা প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park