1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমারখালীর চাপড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নৌকার ক্যাম্প পুড়ানোর অভিযোগ! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমারখালীর চাপড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নৌকার ক্যাম্প পুড়ানোর অভিযোগ!

কুষ্টিয়া সংবাদদাতা:
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত
কুমারখালীর চাপড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নৌকার ক্যাম্প পুড়ানোর অভিযোগ!

কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৬নং চাপড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মীর মোশারফ হোসেনের বাস্তভিটা লাইনী পাড়ায় নৌকার ক্যাম্প পুড়ানোর অভিযোগ উঠেছে।

গতকাল রাতে ট্রাক সমর্থিত ও নৌকার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে নৌকার ক্যাম্প পুড়িয়েছে বলে অভিযোগ নৌকার সমর্থকদের। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, গতকালকে রাতে আমাদের এখানে পোস্টার ছেঁড়া নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। সে সময় আইন-শৃঙ্খলা বাহিনী এসে দুই পক্ষকে শান্ত সৃষ্ট থাকার জন্য অনুরোধ করেন তারা চলে যান। আমরা সকালে বের হয়ে দেখি নৌকার ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে। কে বা কারা করেছে তা এখনো সনাক্ত করা যায়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী এই ঘটনার পরপরই এখানে উপস্থিত হয়েছেন।

এ বিষয়ে চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জুর সাথে কথা হলে তিনি বলেন, নৌকার ক্যাম্প পুড়ানোর ঘটনা শোনার সাথে সাথে আমি এখানে এসেছি সঙ্গে সঙ্গে আমি অতিরিক্ত পুলিশ সুপার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমারখালী উপজেলার নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি।

আমার ইউনিয়নে এই প্রথম ক্যাম্প পোড়ানো হয়েছে। যে বা যারাই করুক না কেন এমন ঘটনা তা খুবই দুঃখজনক। আমরা খুব দ্রুতই আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনকে জানানো হয়েছে তারা দেখে গিয়েছে। কারা এমনটা ঘটিয়েছে তা সনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, আমরা দেখলাম নির্বাচন কমিশনকে জানাবো। তারা যে নির্দেশনা দিবেন সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তারা যে ব্যবস্থা নিবেন সেটাই ব্যবস্থা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park