1. admin@weeklyprekkhapot.com : admin :
রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪৫ বার পঠিত
রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৪ (দৈজাস):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ ইতোমধ্যে ২.৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ (রপ্তানি) অব্যাহত রাখার জন্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত আকারে রাশিয়াকে অবহিতকরণের অনুরোধ করেন। এবং সেক্ষেত্রে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন বা এক জাহাজ পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। উপদেষ্টা এসময় বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

রাষ্ট্রদূত বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দু’দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার আহবান জানান। উপদেষ্টা একমত প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে।

বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সেলর Anton Chernov ও Vladimir Mochalov সহ দূতাবাসের প্রতিনিধিবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park