1. admin@weeklyprekkhapot.com : admin :
ভেঙে পড়া স্বাস্থ্য খাতকে সংস্কার করতে সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভেঙে পড়া স্বাস্থ্য খাতকে সংস্কার করতে সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য সচিব

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পঠিত
ভেঙে পড়া স্বাস্থ্য খাতকে সংস্কার করতে সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য সচিব

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):

স্বাস্থ্য সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, ভেঙে পড়া স্বাস্থ্য খাতকে সংস্কার করতে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এম এ আকমল হোসেন আজাদ এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারী একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ইতোমধ্যে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সেখানকার বিভিন্ন আশ্রয় ভবন পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য সেবার কর্মকর্তাদের সাথে দিকনির্দেশনা মূলক সমন্বয় সভা করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা সম্পর্কে স্বাস্থ্য সচিব বলেন, আহত ছাত্র জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছি।

২৪ ঘন্টার ভেতর ১৬ বছরের বঞ্চনা দূর করা সম্ভব না জানিয়ে স্বাস্থ্য সচিব আরো বলেন, বৈষম্য এবং পদবঞ্চিত হওয়ার অনেক অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে।

এ বিষয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একজন যুগ্ম সচিবসহ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি বৈষম্য এবং পদ বঞ্চনার বিষয়গুলো পর্যালোচনা করে বিষয়গুলি একটা কাঠামোর ভেতর নিয়ে আসবে যাতে সংক্ষুদ্ধ সকলে উপযুক্ত প্রতিকার পেতে পারেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি স্মার্ট মন্ত্রণালয়ে রূপান্তর করার চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্য সচিব আরও বলেন বলেন, আমরা ই-গভর্নেন্স এবং ডি-নথির প্রতি গুরুত্ব দিচ্ছি যাতে সম্পূর্ণ পেপারলেস ফাইলিং সিস্টেম চালু করা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

তিনি আরো বলেন যে, স্বাস্থ্য খাতে কোন দূর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির কোন অভিযোগ থাকলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য দিন। দেশের প্রচলিত আইনি ব্যবস্থায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park