1. admin@weeklyprekkhapot.com : admin :
জাপানে চলতি সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাপানে চলতি সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন

টোকিও, ২৬ আগস্ট, ২০২৪ (দৈজাস ডেস্ক):
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত
জাপানে চলতি সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন

টোকিও, ২৬ আগস্ট, ২০২৪ (দৈজাস ডেস্ক):
জাপানে চলতি সপ্তাহে একটি শক্তিশালী টাইফুন আঘাত হানতে পারে। ঝড়টি সোমবার জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এই সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে।

টাইফুন শানশান বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়টি গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশু’র দিকে অগ্রসর হওয়ার আগে এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার (১৩৫ মাইল)।

চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ’ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারি বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়।

এর কয়েকদিন পর গ্রীষ্মমন্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়।

গত মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূলরেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park