1. admin@weeklyprekkhapot.com : admin :
ঈশার ১৪ বছরের সংসারে ভাঙন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঈশার ১৪ বছরের সংসারে ভাঙন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

বিনোদন ডেস্ক:
১৪ বছর এক ছাদের নিচে থাকার পর ভাঙল বলিউড অভিনেত্রী ঈশা কোপিকরের সংসার। বন্ধুত্ব থেকে প্রেম, তিন বছর প্রেম করেছেন ঈশা ও টিমির। এরপর ২০০৯ সালে বিয়ে করেন এই জুটি।

টিমি নারাংয়ের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

৯ বছর বয়সি মেয়ে রিয়ানাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে গেছেন ঈশা। গত নভেম্বর মাসে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। যদিও বিচ্ছেদ নিয়ে ঈশা ও টিমির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন মতপার্থক্য থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

টাইমস অব ইন্ডিয়াকে ঈশা বলেন, আমার কিছু বলার নেই। আমার ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। আশা করব, এ বিষয়টা সবাই মনে রাখবেন।

ঈশা শোবিজে পা রাখেন মডেলিং দিয়ে। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। এরপরের বছরই দেখা যায় হিন্দি সিনেমা ‘এক থা দিল, এক থি ধড়কন’ ছবিতে।

ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় দেখা গেছে ঈশাকে। তবে ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। আগামী বছর মুক্তি পাবে তার তেলুগু সিনেমা ‘আয়ালান’।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park