ঢাকা, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বাংলাদেশের ডায়মন্ড সোনা ও মাদকের চোরাকারবারি, ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে সংবাদ প্রকাশ করলে দৈনিক ‘সবুজ বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক সহ সাংবাদিককে প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ড মিডিয়ার পিআরও শাহাদাৎ মুন্না।
সাম্প্রতিক, ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্তাপনা পরিচালক, ডায়মন্ড সোনা ও মাদক চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে তথ্য প্রমানের ভিত্তিতে সিরিজ আকারে সংবাদ প্রকাশ করছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘সবুজ বাংলাদেশ’ পত্রিকা। নিউজ প্রকাশের সূত্র ধরে বুধবার (২১ আগস্ট) বিকাল ৫টার সময় দৈনিক ‘সবুজ বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ এর সাথে জাতীয় প্রেস ক্লাবে দেখা করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না।
তিনি প্রকাশ্য দৈনিক ‘সবুজ বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ সহ তার পত্রিকার প্রতিনিধিদের প্রাণ নাশের হুমকি-ধমকি প্রদানসহ আর যাতে কোন সময় চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে সংবাদ প্রকাশিত না হয় এই বলে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না তার ব্যবহৃত মুঠোফোনের ০১৯১১-৮২৬২৬… নাম্বার থেকে ফোন করে দৈনিক ‘সবুজ বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদকে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করবে বলে হুমকি প্রদান করেন।
ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না জাতীয় প্রেস ক্লাবে ঢুকে একজন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকে হুমকি প্রদান করায়
প্রেস ক্লাবে থাকা ১৫-২০ জন সদস্যর ভিতরে ডায়মন্ড ওয়ার্ল্ড এর পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে আলোচনা সমালোচনার জন্ম নেয়।