1. admin@weeklyprekkhapot.com : admin :
স্থানীয় সরকার উপদেষ্টার সাথে এডিবি'র কান্ট্রি ডিরেক্টরের বৈঠক অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্থানীয় সরকার উপদেষ্টার সাথে এডিবি’র কান্ট্রি ডিরেক্টরের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪১ বার পঠিত
স্থানীয় সরকার উপদেষ্টার সাথে এডিবি'র কান্ট্রি ডিরেক্টরের বৈঠক অনুষ্ঠিত

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ এর সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৪টায় সচিবালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান, দীর্ঘদিন সিভিল সোসাইটির সাথে কাজ করার সুবাধে স্থানীয় সরকারের সমস্যাগুলো সম্পর্কে অবগত আছি। এই সমস্যাগুলোর সমাধানের জন্য এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা দরকার৷

উপদেষ্টা বলেন, এডিবি’র সাথে বিদ্যমান উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যে কাজ করছে তা টেকসই হতে হবে। দীর্ঘদিন ধরে এশিয়ান ডেভেলপমেন্ট বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ২২৭টি প্রকল্পের মধ্যে এডিবি’র সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে ১৫টি প্রকল্পে।আরও ১১টি প্রকল্পের পাইপলাইনে আছে৷ চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোও বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতে হবে৷

বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, পূর্বের ন্যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও এডিবি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠান দুটিকে আরও বেশি শক্তিশালী করতে হবে৷ এছাড়া উপজেলা পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণ করে গতিশীলতা বৃদ্ধি করতে হবে।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে কাজের ব্যত্যয় না ঘটার জন্য ইতোমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আশা করছি নিয়োগকৃত প্রশাসকগণ তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে পূর্বের চেয়ে অধিক শক্তিশালী এবং গতিশীল করতে সক্ষম হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিকল্পনা এ.কে.এম সহিদ উদ্দিন, এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিনাংবো নিন, এডিবি’র হেড কান্ট্রি অপারেশন না ওন কিমসহ স্থানীয় সরকার বিভাগ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park