1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে শশা চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে শশা চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা

জয়পুরহাট, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পঠিত
জয়পুরহাটে শশা চাষ করে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা

॥ রোকনুজ্জামান রুবেল ॥
জয়পুরহাট, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):

স্বল্প সময়ের ফসল হিসেবে শশা চাষ করে লাভবান হচ্ছেন জেলার প্রান্তিক পর্যায়ের চাষিরা। এবার শশার ভালো দাম পেয়ে শশা চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে কৃষকদের।

জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চল ভাদসা ইউনিয়নের গোপালপুর নামক স্থানে বসে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শশাার হাট । এখান থেকেই পাইকাররা শশা কিনে সরবরাহ করে থাকেন দেশে বিভিন্ন স্থানে। দেশি প্রযুক্তিতে চাষ করা ক্ষেতে সুস্বাদু জয়পুরহাটের শশা উন্নত মানের হওয়ায় জেলার গন্ডি পেরিয়ে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পাইকারী বাজারে এবার শশা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। প্রতিদিন এ গোপালপুর বাজার থেকে ৪০ জন পাইকার শশা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

পাইকারদের মধ্যে হামিদুর রহমান ছানা, জামিল হোসেন, সেলিম , কাওসার আহমেদ ও ফরহাদ জানান, এখানকার শশার চাহিদা বেশি থাকায় প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক করে শশা রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। শশাার বীজ লাগানো থেকে ৫০ দিনের মধ্যে ফলন পাওয়া যায় এবং তেমন কোন পরিচর্যাও প্রয়োজন হয়না। ফলে অন্যান্য ফসল চাষের তুলনায় শশা চাষে খরচ কম পড়ে। গোপালপুর শশা হাটের পাশের ফরিদপুর গ্রামের শশা চাষি আজাদুল ইসলাম এবার ১০ কাটা জমিতে শশা চাষ করে ৩০ হাজার টাকা বিক্রি করেছেন।

এ ছাড়াও গোপালপুর গ্রামের তারাজুল ইসলাম এবার এক বিঘা জমিতে শশা চাষ করে ইতোমধ্যে ৫৫ হাজার টাকা বিক্রি করেছেন এবং আরও ৩০ হাজার টাকা বিক্রি হবে এমন শশা জমিতে রয়েছে বলেও জানান তিনি।

কোঁচকুড়ি গ্রামের মুকুল হোসেন এবার দেড় বিঘা জমিতে শশা চাষ করে ইতোমধ্যে ৮০ হাজার টাকার শশা বিক্রি করেছেন বলে জানান।

শশা দুই থেকে আড়াই মাসের মধ্যে শেষ হয়ে যায়। বর্তমানে মৌসুম শেষ পর্যায়ে চলছে তার পরেও দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি বলে জানান।

জেলায় এবার ৫ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। জয়পুরহাটের গোপালপুরে উত্তরাঞ্চলের সব চেয়ে বড় শশাার হাট বসে উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন বলেন, জয়পুরহাটের শশা সুস্বাদু হওয়ায় এর চাহিদা অনেক বেশি। স্বল্প সময়ের ফসল শশা চাষ লাভ জনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে শশা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park