1. admin@weeklyprekkhapot.com : admin :
টিম ওয়ালজ ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

টিম ওয়ালজ ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত

শিকাগো, ২২ আগস্ট, ২০২৪ (দৈজা ডেস্ক):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত
টিম ওয়ালজ ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত

শিকাগো, ২২ আগস্ট, ২০২৪ (দৈজা ডেস্ক):
ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে বুধবার হোয়াইট হাউসে কমলা হ্যারিসের রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে মনোনীত হয়েছেন টিম ওয়ালজ। প্রতিপক্ষের মোকাবেলায় আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে তিনি রানিং মেট মনোনীত হন।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হ্যারিসের ক্রমবর্ধমান প্রচারণায় তুলনামূলকভাবে কম পরিচিত যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের শিকাগোর ইউনাইটেড সেন্টারে দেয়া বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

প্রচার কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার রাতে সম্মেলনের বর্ণাঢ্য অনুষ্ঠানে হ্যারিস মঞ্চে ওঠার আগে সাবেক শিক্ষক ও ন্যাশনাল গার্ড সৈনিক ওয়ালজ তার জীবনের গল্পের রূপরেখা দেবেন এবং আমেরিকানদের স্বাধীনতা রক্ষা এবং ভবিষ্যত নির্মাণের জন্য তার বক্তব্য উপস্থাপন করবেন।
ডেমোক্রেটিক সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, হ্যারিস ওয়ালজকে তার রানিং মেট হিসাবে বাছাই করে হ্যারিস তার সাফল্যের দিকে এগিয়ে যাবেন। এ নিয়ে ক্লিনটন ১২ বার ডেমোক্রেটিক সম্মেলনে ভাষণ দিলেন। ক্লিনটন তার ভাষণে এই দুই নেতাকে বিজয়ী করার জন্য আমেরিকান জনগণের প্রতি আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park