1. admin@weeklyprekkhapot.com : admin :
পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার পঠিত
পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (দৈজাস):

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বুধবার (২১ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এজন্য সংক্রমণ এড়ানোর লক্ষ্যে উপদেষ্টা সাংবাদিকসহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে ০৩ জন বিজিবি সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন র‌্যাব-এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ০৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ০৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park