1. admin@weeklyprekkhapot.com : admin :
ড. ইউনূসকে ডব্লিউটিও মহাপরিচালকের অভিনন্দন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ড. ইউনূসকে ডব্লিউটিও মহাপরিচালকের অভিনন্দন

ঢাকা, ২০ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
ড. ইউনূসকে ডব্লিউটিও মহাপরিচালকের অভিনন্দন

ঢাকা, ২০ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওলা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েন।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় প্রাপ্ত এক অভিনন্দন বার্তায় তিনি ড. ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গতকাল ড. ইউনূসকে চিঠি দেন ডব্লিউটিও মহাপরিচালক।

এনগোজি ওকোনজো-আইওলা বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি এমন এক সময়ে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন যখন বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের জন্যও এটি একটি চ্যালেঞ্জের সময়। আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’

চিঠিতে বলা হয়, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে, বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের সুফল ভোগ করেছে এবং সবসময় বিশ্ব বাণিজ্য সংস্থার দৃঢ় সমর্থক ছিল।

আইওলা বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু নিয়ে কাজ করছি। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সচল রাখা এবং আরও শক্তিশালী করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ডব্লিউটিও মহাপরিচালক উল্লেখ করেন, মো. ইব্রাহিম ফাউন্ডেশনের বোর্ডে একসঙ্গে কাজ করার স্মৃতি তার সবসময় মনে থাকবে।

তিনি ইতিহাসের এই নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশের জন্য শুভ কামনা এবং প্রার্থনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park