1. admin@weeklyprekkhapot.com : admin :
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৭ বার পঠিত
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথমদিন অফিসে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান।

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই নতুন এই শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।

উপদেষ্টা বলেন, আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে।’

তিনি বলেন, যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাবো। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে। তবে শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়তে পারে; এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল ২০২১ সালে। এতদিন ধরে মাঠপর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে গবেষণার তথ্য তৈরি হয়েছে। পাঠ্যক্রম উন্নত করতেই হবে।

তিনি বলেন, ‘আগেরটাতে ফিরে যাবো ধাপে ধাপে। এমনভাবে যাবো যেনো ডিসকন্টিনিউটি না হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি সৃষ্টি না হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, তবে কিভাবে যাবো সেটি একটি ফর্মুলার বিষয়। বিষয়টি জটিল।’

শিক্ষায় বেহাল অবস্থা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে।

তিনি বলেন, এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইবো সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যেনো আসে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park