1. admin@weeklyprekkhapot.com : admin :
লরি উল্টে আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লরি উল্টে আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
লরি উল্টে আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ঢাকা-চট্টগ্রাম রেল ক্রসিংয়ের উপর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর, ২০২৩ ইং) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী লরি উল্টে দুটি সিএনজি অটোরিকশাকে চাঁপা দেয়।

খবর পেয়ে লরিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে জিআরপি পুলিশ। কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার ‘দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’কে বলেন, সকাল সাতটায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রেললাইন বন্ধ থাকায় আশপাশের স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অটোরিকশা চালক ও যাত্রীরা তাৎক্ষনিক ভাবে নেমে যেতে সক্ষম হয়েছে। আড়াই ঘন্টা পর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park