ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):
সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারকে সভাপতি ও সাঈদুল হোসেন সাহেদকে মহাসচিব করে বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন (বিডিএসএফ)-এর ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সংগঠনের কার্যালয়ে নির্বাহী সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানানো হয়।
সভায় দেশের সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও আহতদের সু-চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।