ঢাকা, ১৬ আগস্ট, ২০২৪ (দৈজাস):
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ী হতে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে এই বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৩ কোটি ১ লক্ষ ১০ হাজার একশত ছেষট্টি টাকা, ১০০ টাকা মূল্যমানের ৭৪৪টি প্রাইজবন্ড ও ১০ লক্ষ তিন হাজার তিনশত ছয় টাকা মূল্যমানের বিদেশী মুদ্রা।