॥ফরহাদ হোসেন॥
ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় প্রেস ক্লাবের সদস্যবঞ্চিত পেশাদার সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সদস্যবৃন্দরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
আগামী ৭২ঘন্টার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সদস্যবঞ্চিতদের সদস্য পদ ফিরিয়ে না দিলে জাতীয় প্রেস ক্লাব ঘেরাও ও বৃহত্তর কর্মসূচীর আল্টিমেটাম দেন ডিইউজে’র সাধারণ সদস্যবৃন্দরা।
পরে ডিইউজে’র সাধারণ সদস্যবৃন্দরা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে র্যালির মাধ্যমে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেন।