1. admin@weeklyprekkhapot.com : admin :
পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট, ১৩ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পঠিত

লালমনিরহাট, ১৩ আগস্ট, ২০২৪ (দৈজাস):
লালমনিরহাট জেলার পাটগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে‌ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভার কার্যক্রম শুরু হয়।

উক্ত সভায় পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জুলাস, জেলা পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক ইসলাম লাভলু।

এছাড়াও পাটগ্রাম পৌর যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমনসহ পাটগ্রাম পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা স্বৈরাচারী আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এসময় তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কখনোই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন সমর্থন করেনা। যুবদলের নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park