1. admin@weeklyprekkhapot.com : admin :
দেবিদ্বারের আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্বিচারে গুলি ও হামলার প্রতিবাদে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দেবিদ্বারের আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্বিচারে গুলি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মো: জাহাঙ্গীর আলম: কুমিল্লা, ১৩ আগস্ট, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৪৬ বার পঠিত

মো: জাহাঙ্গীর আলম:
কুমিল্লা, ১৩ আগস্ট, ২০২৪ (দৈজাস):

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক সাংবাদিক মেহেদী হাসান রিয়াদকে হত্যার উদ্দেশ্যে হামলা, অসহযোগ আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে গুলি করে হত্যা সহ সাধারণ ছাত্র-জনতার উপর দেবিদ্বারের আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্বিচারে গুলি ও হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে ছাত্র-জনতা বলেন, গত ৪ আগস্ট অসহযোগ আন্দোলন চলাকালে দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাস বাহিনীর গুলিতে নিহত রুবেল এর খুনিদের এবং সাধারণ ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি, হামলা করে আহতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ভবিষ্যতে যেন এসব সন্ত্রাস বাহিনী কোনো মানুষকে হয়রানি, হুমকি-ধমকি না দিতে পারে সে ব্যবস্থা করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় সমন্বয়ক সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ বলেন, আন্দোলন এখনো শেষ হয়নাই। আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সেদিন ছাত্র-জনতাকে একত্রিত হয়ে সেসব সন্ত্রাস বাহিনীকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টায় দেবিদ্বার নিউ মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ, ব্যবসায়ী মনিরুল ইসলাম, সমন্বয়ক আছমা আক্তার, উদ্যোগক্তা আঁখি মীর, শিক্ষার্থী সানিয়া ইসলাম, গণতদন্তের তোফায়েল আহমেদ, এশিয়ান টিভির নেছার উদ্দিন, আনন্দ টিভির মাহফুজুর রহমান, নাগরিক ভাবনার মনির মোশাররফ, দেশবাংলার পারভেজ সরকার, ভোরের জানালার সোহরাব হোসেন, কুমিল্লা টাইমস এর আল আমিন আমানত, মোঃ সুজন, ছাত্রনেতা সাদেকুর রহামন, মবিন মোল্লা, মোঃ সাদেক হোসেন, আতিক সরকার, রমজান আলী প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park