1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানের বালুচরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানের বালুচরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত
সিরাজদিখানের বালুচরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর, ২০২৩ইং) বিকাল ৫টার সময় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর বাদসা মার্কেট ও আলী মার্কেটে, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা হয়।

এ সময় আওয়ামী লীগের নৌকাকে বিজয়ের লক্ষ্যে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মুন্সীগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আমজাদ সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা মোস্তফা কামাল, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেকচান মুন্সী, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, আওয়ামী লীগ নেতা শাহবাজ সরকার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থকেরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park