1. admin@weeklyprekkhapot.com : admin :
ড. ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ড. ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

ভারত, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার পঠিত
ড. ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

ভারত, ৮ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪ ইং) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি।

টুইটে মোদি লেখেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে আমার শুভেচ্ছা। আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বঙ্গভবনে বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪ ইং) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাত সোয়া নয়টায় এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন:

১. সালেহ উদ্দিন আহমেদ;

২. ড. আসিফ নজরুল;

৩. আদিলুর রহমান খান;

৪. হাসান আরিফ;

৫. তৌহিদ হোসেন;

৬. সৈয়দা রিজওয়ানা হাসান;

৭. মো. নাহিদ ইসলাম;

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া;

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.);

১০. সুপ্রদিপ চাকমা;

১১. ফরিদা আখতার;

১২. বিধান রঞ্জন রায়;

১৩. আ.ফ.ম খালিদ হাসান;

১৪. নূর জাহান বেগম;

১৫. শারমিন মুরশিদ;

১৬. ফারুক–ই–আজম।

এদের মধ্যে ১৩ জন আজ শপথ নিয়েছেন। বাকী তিনজন ঢাকায় অবস্থান না করায় আজ শপথ নিতে পারেননি। তারা হলেন: সুপ্রদিপ চাকমা, ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park