1. admin@weeklyprekkhapot.com : admin :
বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি ডিআরইউ'র - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি ডিআরইউ’র

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত
বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি ডিআরইউ'র

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (দৈরাস):
অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, সিএসবি, দিগন্ত টিভিসহ সকল গণমাধ্যম অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

পাশাপাশি ডিআরইউ’র এটিএন নিউজ, এটিএন বাংলা, ডিবিসি নিউজ, সময় টিভি, একাত্তর টিভি, মাই টিভি, মোহনা টিভি, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, আওয়ার টাইমসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪ ইং) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলো অবিলম্বে খুলে দিতে হবে।

তারা বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে গণমাধ্যমের উপর হামলা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম অফিসে হামলা ও অগ্নি সংযোগকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহীনির প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সবার সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়। সকল পক্ষের সংবাদ গণমানুষের কাছে তুলে ধরাই গণমাধ্যমের কাজ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park