1. admin@weeklyprekkhapot.com : admin :
গাড়িতে মিলল অস্কারজয়ী কোরিয়ান অভিনেতার লাশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাড়িতে মিলল অস্কারজয়ী কোরিয়ান অভিনেতার লাশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
গাড়িতে মিলল অস্কারজয়ী কোরিয়ান অভিনেতার লাশ

বিনোদন ডেস্ক:
সিওলের একটি পার্কের ভেতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ান অভিনেতা লির দেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর নেপথ্য কারণ এখনো জানা যায়নি। খবর আনন্দবাজারের।

জানা গেছে, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন লি। তার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। সিওলের একটি পার্ক থেকে লির মৃতদেহ পাওয়া যায়।

এদিকে বহুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন লি। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবন করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর তদন্তও শুরু হয়।

লির মৃত্যুর সঙ্গে এ ঘটনারও কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’।

এই ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। এ ছাড়া ‘হেলপলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে।

২০২১ সালে ‘অ্যাপল টিভি প্লাস’-এ মুক্তিপ্রাপ্ত প্রথম কোরিয়ান সিরিজ ‘ডক্টর ব্রেন’-এ অভিনয় করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park