1. admin@weeklyprekkhapot.com : admin :
বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি 'পিডিএসএফ'র - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি ‘পিডিএসএফ’র

ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত
বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি 'পিডিএসএফ'র

ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ (দৈরাস):
দেশের বন্ধ হওয়া গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম (পিডিএসএফ)। পুরান ঢাকার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন পিডিএসএফ এ দাবি জানান। গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান তারা।

বুধবার (৭ আগস্ট, ২০২৪ ইং) বিকেলে সংগঠনের জরুরি সভায় নতুন সরকারের কাছে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, দপ্তর সম্পাদক সৈয়দ মাহফুজুল হক মুকুল, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, আরফিন নিবিড়, জুয়েল খন্দকার, সাব্বির আহমেদ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমবিরোধী আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এই আইন গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী। এসব কালাকানুন ও স্বৈরশাসনের কবলে পড়ে গণমাধ্যম এখন অস্তিত্বের সংকটে পড়েছে।

তারা বলেন, দৈনিক দিনকাল, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park