1. admin@weeklyprekkhapot.com : admin :
নিহত ৮০ ফিলিস্তিনীর লাশ ফেরত ইসরায়েলের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নিহত ৮০ ফিলিস্তিনীর লাশ ফেরত ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে। এসব লাশের মধ্যে কোন জিম্মি ছিল কি-না তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তাদের ফেরত দেয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানিয়েছে, ইসরায়েলে নিয়ে যাওয়া এসব লাশ রেডক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত হয়। গাজায় এখনও ১২৯ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হাসাসকে নিশ্চিহৃ করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২০ হাজার ৯শ’ ফিলিস্তিনী নিহত ও প্রায় ৫৫ হাজার আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park