1. admin@weeklyprekkhapot.com : admin :
সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

চীন, ৭ আগস্ট, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পঠিত
সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

চীন, ৭ আগস্ট, ২০২৪ (দৈরাস ডেস্ক):
সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বেইজিং সময় মঙ্গলবার বিকাল ২টা ৪২ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

মঙ্গলবার (৬ আগস্ট, ২০২৪ ইং) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬ পরিবর্তিত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে। এই মিশনটি লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের ৫৩০তম উড্ডয়ন। এর আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। চংসিং-৩এ নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি।

দক্ষিণাঞ্চলীয় দ্বীপপ্রদেশ হাইনানের উপকূলে ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটটি লং মার্চ-৭ ক্যারিয়ার রকেটের একটি পরিবর্তিত সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করে।

যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট হিসাবে ডিজাইন করা এই স্যাটেলাইটটি ভয়েস, তথ্য, রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন সেবা প্রদান করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park