1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে : সম্পাদক পরিষদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে : সম্পাদক পরিষদ

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৪৪ বার পঠিত
সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে : সম্পাদক পরিষদ

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
দেশে জনমানুষ ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (৬ আগস্ট, ২০২৪ ইং) সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বিবৃতিতে এই আহ্বান জানান।

এতে বলা হয়, ছাত্র-জনতার কোটাবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মুখে এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। গত প্রায় তিন সপ্তাহে এখন পর্যন্ত জ্ঞাত তথ্য অনুযায়ী চার শতাধিকের ওপর মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অসংখ্য। গণমাধ্যমের পাঁচ কর্মী নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করছে সম্পাদক পরিষদ।

‘গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে এক ধরনের অরাজকতা দেখা যাচ্ছে। জনমানুষ ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে সবাই। কল-কারখানাসহ আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। সংখ্যালঘুর ওপর আক্রমণেরও কিছু ঘটনা গণমাধ্যমে এসেছে যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর লুটপাট ও একাধিক টেলিভিশন এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অনাকাঙ্খিত এসব ঘটনা প্রতিরোধে রাষ্ট্রপতিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং দেশের জনগণকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছে সম্পাদক পরিষদ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park