1. admin@weeklyprekkhapot.com : admin :
দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার পঠিত
দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
অবশেষে বিকেল তিনটার দিকে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। মঙ্গলবার (৬ আগস্ট, ২০২৪ ইং) বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।

সেখানে দ্রুততম সময়ের মধ্যে সংসদ বিলুপ্তির কথা বলেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল রাতের মধ্যেই সংসদ বিলুপ্তির ঘোষণা আসবে। কিন্তু মঙ্গলবার দিন পেরিয়ে দুপুর হলেও এই ঘোষণা আসেনি।

সংসদ বিলুপ্তি ঘোষণা করতে বিকেল ৩টার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায় তারা।

এছাড়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্ত না করলে বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেয় আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম। সংসদ বিলুপ্তির ঘোষণা আসায় শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি আর হয়নি।

একইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park