1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাবির শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাবির শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত
ঢাবির শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস):
ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পর আবাসিক হলগুলোতে শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ আগস্ট, ২০২৪ ইং) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ওই নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে হলে ওঠানো হবে। তবে মেয়াদোত্তীর্ণ, বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই, মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে, স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সঙ্গে মাস্টার্সে ভর্তি হয়নি, এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না।

এই সব শিক্ষার্থীর জিনিসপত্র যদি হলে থাকে, তাহলে হলের সব পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে নিয়ে যেতে হবে। অন্যথায়, হল কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে ফেলবে এবং হল তার দায় বহন করবে না বলে উল্লেখ করা হয়েছে
হলের সিট বণ্টনের নীতিমালায়ও পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত সব শিক্ষার্থী হলের সিটের জন্য আবেদন করতে পারলেও যাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরিবহণ (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও সাভার) সুবিধা আছে, তারা আবেদন করতে পারবে না।

নোটিশে আরও বলা হয়েছে এমফিল, পিএইচডি বা সমমানের ডিগ্রি, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হওয়া, প্রফেশনাল মাস্টার্স, ইভনিং মার্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দ দেওয়া হবে না। তবে স্বতন্ত্র নীতিমালার ভিত্তিতে শুধু এমফিল ও পিএইচডি গবেষণারত নারী গবেষকদের ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাসে সিট বরাদ্দ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park