1. admin@weeklyprekkhapot.com : admin :
দিল্লিতে আশ্রয়ে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দিল্লিতে আশ্রয়ে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারত

ভারত, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস ডেস্ক):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
দিল্লিতে আশ্রয়ে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় দিয়েছে ভারত

ভারত, ৬ আগস্ট, ২০২৪ (দৈরাস ডেস্ক):
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আপাতত তিনি আশ্রয় নিয়েছেন বন্ধু-প্রতিম দেশ ভারতের দিল্লিতে। আপাতত তাকে দিল্লিতে থাকার অনুমতি দিলেও স্থায়ীভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা ভারত সেই সিদ্ধান্ত হবে দিল্লিতে হতে যাওয়া সর্বদলীয় বৈঠকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে এমনটিই।

মঙ্গলবার (৬ আগস্ট, ২০২৪ ইং) বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও।

আনন্দবাজার পত্রিকা তাদের সূত্রের বরাত দিয়ে বলছে, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখা হচ্ছে।

এছাড়া সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের কী অবস্থান, তা সব সংসদ সদস্যদের জানিয়েছেন জয়শঙ্কর। তার বক্তব্য অনুযায়ী, আপাতত ভারত হাসিনাকে কিছু দিন সময় দিতে চায়। এরপর শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানাবেন। সেই ভাবনাচিন্তার জন্য তিনি সময় নিচ্ছেন। হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।

এছাড়া বাংলাদেশে পরিস্থিতি ভারতীয় নাগরিকদের প্রসঙ্গও নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী জানিয়েছেন, এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না। তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের দেশে আনতে প্রস্তুত ভারত।

সর্বদলীয় বৈঠকে সংসদ সদস্যদের জয়শঙ্কর বলেছেন, ‘যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তার দিকে আমরা নজর রাখছি। সঠিক সময় এলে ভারত সরকার সঠিক পদক্ষেপ নেবে।’

এর আগে, সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন হাসিনা। সেখানে তার সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, এয়ারবেসেই রাত কাটিয়েছেন হাসিনা। তাকে যে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে বলে জানায় সংবাদ সংস্থা এএনআই। কোথায় গিয়েছে, তা স্পষ্ট নয় এখনও।

সূত্রের খবর, হাসিনা লন্ডনে যেতে চান, কিন্তু ব্রিটেন থেকে এখনও মেলেনি সবুজ সঙ্কেত। অন্য কোনো দেশে তিনি যাবেন কি না, সেই ভাবনাচিন্তা চলছে। আপাতত সে জন্যই ভারত তাকে সময় দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park