1. admin@weeklyprekkhapot.com : admin :
এমপি শিমুলের বাড়ি জান্নাতি প্যালেসে আগুন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এমপি শিমুলের বাড়ি জান্নাতি প্যালেসে আগুন

নাটোর, ৫ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত
এমপি শিমুলের বাড়ি জান্নাতি প্যালেসে আগুন

নাটোর, ৫ আগস্ট, ২০২৪ (দৈরাস):
কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার (৫ আগস্ট, ২০২৪ ইং) দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী দেশত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতৃকর্মীরা বিপাকে পড়েছেন। ক্ষমতাশীন আওয়ামী লীগের শাসনামলে সারা দেশে যারা লুটপাট, হত্যা, নৈরাজ্য করেছেন তারা জীবন নিয়ে বেশি শঙ্কিত হয়ে পড়েছেন।

বিকেল ৪টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা

নাটোরে বিক্ষুব্ধ জনতা সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হয়।

বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা। বিকেল ৫টার দিকেও আগুন জ্বলছিল।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় হাজারো মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park