1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে বস্তায় আদা চাষ করে স্স্বাবলম্বী কৃষকরা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে বস্তায় আদা চাষ করে স্স্বাবলম্বী কৃষকরা

জয়পুরহাট, ৩ আগস্ট, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত
জয়পুরহাটে বস্তায় আদা চাষ করে স্স্বাবলম্বী কৃষকরা

জয়পুরহাট, ৩ আগস্ট, ২০২৪ (দৈরাস):
বস্তায় আদা চাষ করে জনপ্রিয়তার পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কৃষকরা। অতিরিক্ত আদা বাজারে বিক্রি করে সংসারে বাড়তি আয়ের সুযোগও সৃষ্টি হয়েছে।

পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির আশে পাশে পরিত্যক্ত স্থান গুলোতে সংসারের অতি প্রয়োজনীয় একটি মসলা হিসেবে চিহ্নিত আদা বস্তায় চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন সংসারে। ফলে বস্তায় আদা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ওই উপজেলায়। পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া গ্রামের কৃষক মাহমুদুল হাসান বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত স্থানে এবার ২২০ বস্তায় আদা চাষ করেছেন। স্থানীয় কৃষি বিভাগের দেওয়া পরামর্শ ও কারিগরি সহায়তায় বস্তায় ওই আদা চাষ করছেন বলে জানান মাহমুদুল। পরিত্যক্ত স্থানে মাহমুদুলের আদা চাষ দেখে পাশের অন্যান্য কৃষকরাও তাদের বাঁশঝাড়ের পরিত্যক্ত স্থানে আদা চাষ শুরু করেছেন বলে জানান তিনি।

মাহমুদুল হাসান জানান, প্রথমে তিনি মাটির সাথে গোবর, বালি ও ফিউরাডন ভালো ভাবে মিশিয়ে বস্তায় ভরে নিয়েছেন। প্রতি বস্তায় ৪টি করে অঙ্কুরিত আদার টুকরা করা কন্দ বপন করেন। এভাবে তিনি ২২০ বস্তায় অঙ্কুরিত আদার টুকরা বপন করেছেন। প্রতি বস্তা থেকে দুই কেজি করে আদা পেলে মোট ৪৪০ কেজি আদা পাওয়া যাবে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে মন্তব্য করেন তিনি। অল্প সময়ের ফসল হিসেবে বেশ লাভ জনক হওয়ায় আগামী বছর তিনি এক হাজার বস্তায় আদা চাষ করার পরিকল্পনা করছেন বলে জানান মাহমুদুল হাসান। পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চাষি আমানুল্লা খান এবার পুকুরপাড়ে ১০ বস্তায় পরিক্ষামূলক ভাবে আদা চাষ করে সফলতা পেয়েছেন বলে জানান।

পাঁচবিবি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, পাঁচবিবি উপজেলার ৮ ইউনিয়নেই কমবেশি বস্তায় আদা চাষ হচ্ছে। উপজেলায় প্রায় ৩০০০ বস্তায় এবার পরিক্ষামূলক ভাবে আদা চাষ করছেন কৃষকরা। এতে সময় লাগে ১০-১২ মাস। আবার বেশ লাভজনক হওয়ায় বস্তায় আদা চাষ জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সংসারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত আদা বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে বলেও জানান, উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park